• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট?

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

109

চারটি সহজ পদ্ধতিতে ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করা হয়েছে। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

পদ্ধতি-২: হটলাইন নম্বর
বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। এ জন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বরে (১০৫) কল করতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।

পদ্ধতি-৩: এসএমএস সেবা
খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

এ ছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা আছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্বসহ যাওয়ার পথ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd