• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

সিলেটের জৈন্তাপুরে চলছে রমরমা অবৈধ চোরাচালানের

Reporter Name / ৩১৪ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

154

সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাচালানি চক্র বেপরোয়াভাবে সক্রিয় হয়ে উঠেছে ইদানীং এলাকার কোনো কোনো ব্যবসায়ী, জনপ্রতিনিধি দ্রুত ‘বড়লোক’ হওয়ার স্বপ্নে বিনিয়োগ করছেন চোরাচালানসহ মাদকের কারবারে। তাদের বিনিয়োগে সীমান্তের ওপার থেকে প্রতিদিন আসছে , গরু, মহিষ, মোবাইল কসমেটিক কাপড় সহ নানা ধরনের মাদক, প্রকাশ্যে চললেও প্রশাসন নির্বিকার। জৈন্তাপুর উপজেলা ঘুরে সেখানে এমন চিত্র দেখা গেছে। বাস্তবে জৈন্তাপুর সীমান্তের অর্ধশতাধিক পয়েন্ট দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করছে চোরাই পণ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর চার-পাঁচ দিন বন্ধ থাকলেও ফের নতুন করে শুরু হয়েছে চোরাচালান। বিজিবির লাইনম্যান পরিচয়ে প্রতিটি ভারতীয় মালামাল থেকে নিচ্ছেন মোটা অংকের টাকা, তাছাড়া পুলিশ ল্যাইনের নামেও তুলা হচ্ছে মোটা অংকের টাকা

সরেজমিনে জৈন্তাপুর উপজেলা ঘুরে প্রায় অর্ধশত চোরাচালান পয়েন্টের সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে উপজেলার নলজুরী খাসিনদী, খাসি হাওর, মোকামবাড়ী, আলুবাগান, মোকামপুঞ্জি, শ্রীপুর, আদর্শগ্রাম, মিনাটিলা, কেন্দ্রী মন্দির, কাঁঠালবাড়ী, কেন্দ্রী হাওর, ডিবির হাওর, (আসামপাড়া), মরিছমারা, ঘিলাতৈল, ফুলবাড়ী, গৌরীশংকর, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, ভিতরগোল, গোয়াবাড়ী, বাইরাখেল, হর্নি, ময়না, নয়াগ্রাম, জালিয়াখলা, কালিঞ্জি, লালমিয়া ও অভিনাশের টিলা, জঙ্গিবিল, আফিফানগর, তুমইর, বাঘছড়া, বলিদাঁড়া, রাবারবাগান, ইয়াংরাজা এলাকা অন্যতম। এর মধ্যে সবচেয়ে বেশি চোরাচালান বাংলাদেশে প্রবেশ করছে ৪৮ বিজিবির ডিবির হাওর, ১৯ বিজিবির ঘিলাতৈল, ফুলবাড়ী, গৌরীশংকর, টিপরাখলা, করিমটিলা, ভিতরগোল, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্ত দিয়ে।

চোরাচালানের বিষয়টি বেশি আলোচিত হলেও জৈন্তাপুর সীমান্তের উল্লিখিত পয়েন্টগুলো দিয়ে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে রয়েছে, চা-পাতা, কসমেট্রিকস, শাড়ি, লেহেঙ্গা, ভারতীয় মোটরসাইকেল, আমদানি নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি, চেতনানাশক ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ, হরলিক্স, শিশুখাদ্য, বিস্কুট, চকোলেট, ভারতীয় টাটা গাড়ির টায়ার, টিউবসহ বিভিন্ন যন্ত্রাংশ। মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ব্র্যান্ডের সিগনেচার, ওল্ডমং, ম্যাজিক মোমেন্ট, নাম্বার ওয়ান, ব্লেন্ডার প্রাইড অফিসার্স চয়েস, রামানভ মাদক। এ ছাড়া ফেনসিডিল, ইয়াবা, গাজা, সহ ,ইত্যাদি।

স্থানীয় বাসিন্দা ও চোরাচালানের সঙ্গে যুক্ত শ্রমিকরা জানান, জৈন্তাপুর উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের সীমান্তের পয়েন্টগুলোর যোগাযোগব্যবস্থা বেশ সুবিধাজনক। ফলে সীমান্ত থেকে সহজে পণ্য পরিবহন করা যায়। আবার নৌপথে পণ্য পরিবহনও সহজ। এ ছাড়া এ পাশটায় ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় চোরাকারবারিদের কাছে বেশ পছন্দের। গরু-মহিষ এই দুই ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করাতে বেগ পেতে হয় না। ফলে এই পথ ব্যবহার করে পশু দ্রুত স্থানীয় বাজারগুলোয় নিয়ে যাওয়া যায়। পরে ইজারার ফি দিয়ে গরু-মহিষ বিক্রির রশিদ নিয়ে ট্রাকে করে দেশের বিভিন্ন হাট-বাজারে পাঠিয়ে দেওয়া যায়। অবশ্য এর জন্য সোর্স ও লাইনম্যানদের মোটা অঙ্কের টাকা দিতে হয়।

চোরাকারবারি, চোরাই পণ্য পরিবহন শ্রমিক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগস্টে সরকার পতনের আগে আওয়ামী লীগের কয়েকজন নেতা, সীমান্ত বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের চাঁদা

সীমান্তের চোরাচালান বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চোরাচালান আমাদের এখানে আছে আর আমি চোরাচালান প্রতিরোধে ব্যস্ত আছি। এদিকে চোরকারবারীদের কাছ থেকে পুলিশের দুই সদস্যের টাকা উত্তলোনের বিষয়ে ওসি বলেন, এই বিষয়টি আমার জানা নেই, আমি যাচাই করছি।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ১৯ ও ৪৮ বিজিবির সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ হতে জানানো হয়, বিজিবি সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য আটক করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd