• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

111

সিলেট মহানগরীতে ট্রাফিক আইন অমান্য করে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কিংবা নিয়ম ভঙ্গ করে সড়কে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং ট্রাফিক আইন কার্যকর করতে পরিচালিত ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগের সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৮৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে আরও ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, মহানগরীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে চালকদের বৈধ কাগজপত্র সঙ্গে রেখে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd