• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

সিলেটে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত করল সিলেট জেলা জামায়াত

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

40

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে স্মৃতিচারণ ও শহীদদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা। মঙ্গলবার (৪ আগস্ট) দিনব্যাপী জেলা জামায়াত নেতৃবৃন্দ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খানের নেতৃত্বে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা যুব বিভাগের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, এবং সিলেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান।

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আমীর আব্দুল আজিজ জামাল, পৌরসভা আমীর রেহান উদ্দিন রায়হান, বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা মোস্তফা উদ্দিন এবং পৌরসভা আমীর মাওলানা জমির হোসাইন।
স্মৃতিচারণ সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশবাসীর মুক্তির এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। এই আন্দোলন সাধারণ মানুষকে মুক্তির মিছিলে একত্রিত করেছিল। জুলাইয়ের প্রতিটি স্মৃতিচিহ্ন যুগে যুগে মুক্তিকামী মানুষকে স্বৈরাচারবিরোধী লড়াইয়ে প্রেরণা জোগাবে।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের এই আত্মত্যাগকে অম্লান রাখতে আন্দোলনের প্রতিটি স্মৃতিচিহ্ন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা জরুরি। নেতৃবৃন্দ শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করেন।

পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকসন্তপ্ত পরিবারগুলোও এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd