• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ন্যুনতম সমঝোতা প্রয়োজন: রিজভী এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব পাঁচ বছরে ১৬ শিরোপা: বিশ্ব ফুটবলের অপরাজেয় শক্তি এখন স্পেন ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আ ন্দো ল নে র’ ডাক সিজেপির হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার মৌলভীবাজারে দৃষ্টি ফিরে পেলেন ৩ প্রতিবন্ধী মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা বিশ্বকাপ তো জিতলেন, এবার কি সেই প্রতিশ্রুতি রাখবেন লামিনে ইয়ামাল? বিশ্বকাপ জিতুক স্পেন, মনেপ্রাণে চায় গাজাবাসী টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করল বাংলাদেশ সিলেটে ছাত্রলীগের মিছিল: ২৬ জনের নামোল্লেখ করে মামলা, আসামি ৫১ নবীগন্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এড. সামাদ সিলেটে টানা বৃষ্টির আভাস, সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা তুরস্কে গেলেন সেনাপ্রধান স্পেনের পাসিং বনাম আর্জেন্টিনার ‘মেসি ম্যাজিক’,বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরার লড়াই শাবিপ্রবিতে ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে ছাত্রদল নেতাদের ‘মারধর’ এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সাংবাদিক আবদুল কাদের তাপাদার সিলেট জেলা ও মহানগর পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

“সিলেটে জুলাই এর চেতনায় নতুন সংগঠনের আত্মপ্রকাশ : জুলাইয়ে সাংবাদিক ও অভিবাবকদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত “

Reporter Name / ৩৩৪ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

369

২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় উদবুদ্ধ সর্বস্তরের ছাত্রজনতার অরাজনৈতিক সংগঠন, ” জুলাই ‘২৪ বৈষম্যবিরোধী সর্বস্তরের ছাত্রজনতার যাত্রা শুরু করেছে”।

শনিবার ( ২৮ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজাস্থ নজরুল একাডেমীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের আহবায়ক কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আমিনুল ইসলাম ডিনেসকে আহবায়ক এবং বিশিষ্ট সমাজসেবী এহছানুল হক তাহেরকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
আহবায়ক কমিটি গঠন শেষে সংগঠনের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট সমাজসেবী সাখাওয়াত আলী শাহী।
এসময় নব নির্বাচিত কমিটির আহবায়কের বক্তব্যে মো. আমিনুল ইসলাম ডিনেস বলেন, আমাদের নতুন বাংলাদেশ গঠনে যারা অবদান রেখেছেন তাদেরকে কৃতজ্ঞাভরে স্মরণ এবং তাদের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে
এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরো বলেন, জুলাইয়ের স্পিরিটকে হৃদয়ে ধারন করে এগিয়ে যাবে জুলাই ২৪ বৈষম্যবিরোধী সর্বস্তরের ছাত্রজনতা। এই লক্ষে কিছু ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে এই সংগঠনটি।
নব নির্বাচিত আহবায়ক জানান, ২৪ এর জুলাই আগষ্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা বিভিন্ন গণমাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছেন তাদেরকে স্বীকৃতির প্রদান করবে সংগঠনটি।
এছাড়াও জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে যেসকল অভিবাবক বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে কাজ করবে এই সংগঠন।

এদিকে নবনির্বাচিত সদস্য সচিব এহসানুল হক তাহের তার বক্তব্যে বলেছেন, সকল ধরনের অন্যায় অবিচার, ঘুষ দুর্নীতি সহ সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার থাকবে নবগঠিত এই সংগঠন।
সংগঠনের সদস্যরা জানান, ছাত্র এবং সাধারণ জনতা যারা জুলাই আগষ্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে একত্রে কাজ করেছেন তাদেরকে একত্রিত করার জন্য প্রথমবারের মত এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হয়।

আহবায়ক ও সদস্য সচিব ছাড়া আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক রাধিকা রঞ্জন পাল ছাবুল,যুগ্ম আহবায়ক স্মৃতি বেগম, যুগ্ম সদস্য সচিব সাজিদুর রহমান মুরাদ
যুগ্ম সদস্য সচিব সৈয়দ ইব্রাহীম, যুগ্ম সদস্য সচিব সাদিয়া সাঈদ (জলি), যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ শফি সায়ীদ, সদস্য আব্দুল শহীদ খান, ছাইফুর রহমান, রিফাত আহমদ ছাব্বির, আব্দুল শহীদ খান, সঞ্জয় দেব নাথ আবু সুফিয়ান,রাফি উদ্দিন খান, রুবেল আহমদ,তৌফিকুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী, সৈয়দ রাসেল, আশরাফুল ইসলাম, মোঃ মহররম,মিম আক্তার,কল্পনা আক্তার, খলিল আহমদ, মাহিদুর রহমান, নাদেল আহমদ, আবুল কাশেম নয়ন, রায়হান ইসলাম সাগর,তুহিন হাসান, আব্দুর রহমান
মহসিনা রহমান,আশিক আহমদ, তামিম আহমদ
এবং ফাহিমা আক্তার।

শপথ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে জুলাই মাসে গণ অভ্যুত্থানে অবদান রাখা সাংবাদিক ও অভিবাবকবৃন্দদেরকে প্রদানেএ সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd