• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে জোটের বলি হলেন জামায়াতের হ্যাবিওয়েট প্রার্থী লোকমান আহমদ

Reporter Name / ২৮০ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

395

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক জোটের স্বার্থে নিজের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর হ্যাবিওয়েট প্রার্থী লোকমান আহমদ। সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে তিনি দীর্ঘদিন ধরে সম্ভাবনাময় ও শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।

রোববার (২০ জানুয়ারী) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশ, গণতন্ত্র এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে ১০ দলীয় জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহারের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার সময় সিলেট-৩ আসনের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের স্বপ্ন, প্রত্যাশা, কষ্ট ও আশার কথা শুনেছেন, যা আজীবন তার হৃদয়ে গাঁথা থাকবে। তবে রাজনীতি শুধু ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জায়গা নয়; বরং দায়িত্ব, ত্যাগ ও বৃহত্তর স্বার্থের প্রশ্ন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও স্পষ্ট করেন, মনোনয়ন প্রত্যাহার করলেও জনগণের পাশ থেকে তিনি সরে যাচ্ছেন না। সিলেট-৩ আসনের মানুষের অধিকার, ন্যায্যতা, উন্নয়ন ও মর্যাদার প্রশ্নে আগের মতোই কণ্ঠে, কলমে ও কর্মে সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেটের রাজনীতিতে লোকমান আহমদের এই সিদ্ধান্ত ১০ দলীয় জোটের কৌশলগত সমঝোতার প্রতিফলন হলেও, এতে জামায়াত ও তরুণ ভোটারদের মধ্যে আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে। অনেকেই এটিকে বৃহত্তর ঐক্যের স্বার্থে দেওয়া একটি বড় রাজনৈতিক ত্যাগ হিসেবে দেখছেন।

শেষে তিনি সিলেটবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিশ্বাসই তাকে আগামীতেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd