• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে টেস্টটিউব বেবি চিকিৎসার নতুন দিগন্ত

Reporter Name / ২৪৮ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

384

সিলেটে নিঃসন্তান দম্পতিদের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে পূর্ণাঙ্গ আইভিএফ (IVF) সেন্টার ‘সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’। রোববার (২৫ জানুয়ারি) নগরীর সুবহানীঘাটস্থ সিলেট মা ও শিশু হাসপাতালের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষায়িত সেন্টারের উদ্বোধন করা হয়।

নগরীর সুবহানীঘাটস্থ উপকণ্ঠ আবাসিক এলাকায় অবস্থিত এই সেন্টারটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বন্ধ্যাত্ব নিরাময়ে কাজ করবেন ২১ জন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট। মূলত সিলেটে একটি পূর্ণাঙ্গ আইভিএফ সেন্টারের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের যাত্রা।

সেন্টারটিতে আইভিএফ (In Vitro Fertilization) বা টেস্ট টিউব বেবি, আইসিএসআই (ICSI), আইইউআই (IUI), এমব্রো ফ্রিজিং (Embryo Freezing), স্পার্ম ফ্রিজিং এবং ফ্রোজেন এমব্রো ট্রান্সফারসহ (FET) ইনফার্টিলিটি সংক্রান্ত যাবতীয় উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। এছাড়া এটি একটি ‘হাইপো সেন্টার’ হিসেবেও কাজ করবে, যেখানে জরায়ুর ‘অ্যাডোনোমাইসিস’ রোগের নন-সার্জিক্যাল চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান। তিনি বলেন, নিঃসন্তান দম্পতিদের জন্য এটি একটি মহৎ উদ্যোগ। সিলেটে এই প্রথম আইভিএফ ও আইইউআই কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ায় রোগীরা এখন স্থানীয়ভাবেই সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পাবেন।

সিলেট মা ও শিশু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তারেক আজাদ বলেন, সন্তান জন্ম দিতে না পারায় অনেক নারী পারিবারিকভাবে নিগৃহীত হন। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা উন্নত প্রযুক্তির সমন্বয়ে এই সেন্টারটি চালু করেছি। এখানে সাশ্রয়ী মূল্যে টেস্ট টিউব পদ্ধতির সুবিধা রাখা হয়েছে।

সেন্টার কর্তৃপক্ষ জানায়, আইভিএফ পদ্ধতিতে সাফল্যের হার বয়সের ওপর নির্ভর করে। ৩৫ বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে সাফল্যের হার প্রায় ৪০% থেকে ৫০%। বয়স বাড়ার সাথে সাথে এই হার কিছুটা পরিবর্তিত হয়। একটি সাধারণ আইভিএফ চক্রের (IVF Cycle) খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ টাকার মধ্যে।

নিঃসন্তান মহিলারা আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই সেন্টারে চিকিৎসার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। অধ্যাপক ডাক্তার নমিতা রানী সিনহাসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এই কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করছেন।

ডাক্তার হিমাংশু দাস সৌম্যর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার নাতিয়া রাহনুমা, ডাক্তার নুজহাত শারমিন উর্মি এবং অন্যান্য চিকিৎসকরা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সেন্টারের মাধ্যমে সিলেটের চিকিৎসাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যা অসংখ্য নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd