সিলেটে আবারও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দিনভর তীব্র গরমের পর বৃহস্পতিবার সন্ধ্যায় স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ছে আবহাওয়া অফিস।
আজ সন্ধ্যায় সিলেট আবহাওয়া কার্যালয়ের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৫৫ শতাংশে।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য।
আগামীকাল শুক্রবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৭ মিনিটে।