• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

16

সিলেটের কানাইঘাটে আটকের পর পুলিশের কাছ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক নেতাকে বহিস্কার করেছে জেলা বিএনপি।

রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কানাইঘাট থানার সীমান্তবর্তী মুলাগুল বাজারে দুই ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেয় স্থানীয়রা। আর সোমবার (২৩ নভেম্বর) বিবৃতি দিয়ে কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিস্কার করে বিএনপি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মুলাগুল বাজার থেকে ছাত্রলীগ নেতা শাহেদ রানা (২৪) ও সাদেক আহমদ (২০) কে আটক করে পুলিশ। তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা বাধা দেন। এক পর্যায়ে তারা পুলিশের হাত থেকে হাতকড়া পরানো অবস্থায় আটককৃতদের ছিনিয়ে নেন।

তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে শাহিদ রানাকে আটক করতে গিয়েছিল পুলিশ। কিন্তু স্থানীয়রা বাধা দিলে তাকে আটক করা সম্ভব হয়নি।

তবে হাতকড়া পরানো অবস্থায় তাকে ছিনতাইয়ের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

এদিকে, সোমবার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগীতার অভিযোগে আফসর হোসেনকে বহিস্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বহিস্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

তবে কোন নিষিদ্ধ সংগঠনকে কীভাবে সহযোগীতা করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এরআগে গত ৯ নভেম্বর সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর ‘হামলা চালিয়ে’ আটক করা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেন স্থানীয়রা। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd