• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য

সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

221

সিলেটে নানা আয়োজনে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছরকে। মঙ্গলবার বছরের প্রথম দিনে প্রাণের উৎসবে মাতবে সিলেটও।

বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসেও পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বরণ করা হবে নতুন বছরকে। এসব আয়োজনের প্রস্তুতি চলছে জোরেসোরে।

আনন্দলোক: প্রতিবছরের মতো এবারও শ্রীহট্ট সংস্কৃত কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দলোক, সিলেট।

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে এ আয়োজন চলবে বেলঅ ২ টা পর্যন্ত।

শ্রুতি: বর্ষবরণে এবারও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি, সিলেট।

ব্লু বার্ড স্কুল মাঠে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠান।

চারণ: নগরের চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে চারণ, সিলেট। সকাল ৯টায় শুরু হয়ে এ উৎসব শেস হবে বিলে ৫টায়।

সিলেট আর্টস কলেজ: সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল ও সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ ক্যাম্পাস থেকে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এ অনুষ্ঠান।

এরপর ১১ থেকে ১ টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে থাকছে বৈশাখী চিত্র প্রদর্শনীও।

এছাড়া প্রতিবছরেরর মতো এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঢল নামবে তারুণ্যের।

এদিকে, আজ সোমবার বছরের শেষ দিনে নগরের চাঁদনী ঘাটের সিঁড়িতে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। বেলা ৩ টায় শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd