• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

সিলেটে বাড়লো করোনা রোগী

Reporter Name / ২৪২ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

102

সিলেটে আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার জনে। নতুন করে আরও একজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হলে তিনি করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হন। পরে তাকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত সিলেটে চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও একজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে বয়স্ক এক পুরুষ রোগী শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বাকিদের ওয়ার্ড ও কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd