• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন

সিলেটে বিএনপি খুঁজছে একক প্রার্থী, জামায়াতের প্রস্তুতি চূড়ান্ত

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

89

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিলেটে চাঙা হয়ে উঠেছে তৃণমূলের রাজনীতি। নির্বাচনের তফসিল চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীরা মাঠে সরব রয়েছেন। কেউ ছুটছেন ভোটারদের বাড়িতে, কেউ ব্যস্ত সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে। আবার কেউ দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন। ইউনিয়নজুড়ে চলছে গণসংযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ের নানা তৎপরতা। দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হলেও বিএনপি ও জামায়াতে চলছে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি। একক প্রার্থী বাছাইয়ে সবকটি উপজেলা কমিটিকে নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। আর জামায়াত নেতারা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তাদের প্রার্থী বাছাই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের সবকটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে কাজ করছেন। জনমত ও সমর্থন আদায়ে তারা গ্রামে গ্রামে ঘুরছেন। এলাকার প্রভাবশালী ও প্রবীণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করছেন। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হয়ে যুবসমাজকেও আকৃষ্ট করারও চেষ্টা চলছে। অনেকে এলাকায় পোস্টার ও ফেস্টুন লাগিয়েও প্রার্থীতা ঘোষণা করছেন। তবে প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি তৎপর বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনপ্রত্যাশী প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অনেক প্রবাসীর নামও আলোচিত হচ্ছে।

সূত্র জানায়, সিলেটে সবচেয়ে বেশি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপির। প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী মাঠে তৎপর। এমতাবস্থায় গত ১৬ সেপ্টেম্বর সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার সকল সংসদ সদস্য, প্রবাসী কল্যানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এবং প্রতিটি থানা কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় জনপ্রিয়তা, দুঃসময়ে দলে অবদান ও ত্যাগ বিবেচনায় একক প্রার্থী বাছাই করে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তালিকা পাঠাতে থানা কমিটিকে নির্দেশ দেওয়া হয়। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও কঠোর বার্তা দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, জামায়াতও বেশিরভাগ ইউনিয়নে প্রার্থী চূড়ান্তের কাজ করছে। ইতোমধ্যে বেশ কিছু ইউনিয়নে দলীয় অনুমতি পেয়ে চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নেমেছেন।

এর বাইরে কোন কোন ইউনিয়নে জাতীয় পার্টি, খেলাফত মজলিসের প্রার্থীরাও সরব রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারাও কোন কোন ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ইউপি নির্বাচন আয়োজন প্রসঙ্গে সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, এখনো নির্বাচন সংক্রান্ত কোন নির্দেশনা আসেনি। তবে নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, স্থানীয় সরকারের প্রতিটি ধাপে নির্বাচন করার প্রস্তুতি জামায়াতের রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের আচরণে মনে হচ্ছে না দেশে অবাধ ও সুষ্ঠু কোন নির্বাচন হবে। সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে এবং নির্বাচনে কমিশনকে ব্যবহারের চেষ্টা করছে। এই অবস্থায় নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে জামায়াত সন্দিহান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা, দলের প্রতি ত্যাগ ও জনপ্রিয়তা বিবেচনা করে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী বাছাই করতে থানা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd