• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ

সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

231

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে টান পড়েছে দেশের বিদ্যুৎ উৎপাদনেও। প্রতিদিন সিলেট মহানগর এলাকায় অনেকবার বিদ্যুৎ যাতায়াত করছে। একবার গেলে মোটামুটি লম্বা বিরতি নিয়ে ফিরছে। আর গ্রামাঞ্চলের খবরতো আরও ভয়াবহ। প্রায় প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে খবর আসছে, বিদ্যুতের যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর আওতায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ১২ লাখ ২০ হাজার। অসহনীয় যন্ত্রণায় ভোগছেন সব গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা। সহসা এই দুরবস্থার অবসান হতে পারে, তেমন কোনো উপায়ও দেখছেন না কেউ।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা গেছে, যুদ্ধের প্রভাবে জ্বালানী সংকট, এবং সেকারণে উৎপাদন কমেছে। তাই সরবরাহও কম। যা সরবরাহ হচ্ছে তা তরা সঠিকভাবেই বিতরণ করছেন।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সারাদিন বিদ্যুৎ বলতে গেলে আসা-যাওয়ার মধ্যেই ছিল। নগরীর ইলেক্ট্রিসাপ্লাইয়ের মতো এলাকায় দুপুরের দিকে অন্তত তিন থেকে ৪ বার বিদ্যুৎ গেছে। আর ফিরেছে কমপক্ষে প্রতিবার প্রায় ঘন্টাখানেক বিরতি দিয়ে। শুক্রবার ছুটির দিনে এই প্রবণতা কিছুটা কম থাকলেও অবস্থার উন্নতি হয়েছে, তেমনটা বলা যায়না।

পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী মো. ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার পিক আওয়ারে তাদের চাহিদা ছিল ২২৫ মেঘাওয়াট। কিন্তু সরবরাহ ছিল ১৮৫ মেগাওয়াট। ঘাটতি ছিল ৪০ মেগাওয়াট।

এর কারণ জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট করে না বললেও বলেছেন, আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। তার প্রভাবে জ্বালানী সংকটে উৎপাদন কমছে- সবার মতো আমিও তাই মনে করছি।

সহকারী প্রকৌশলী জারজিসুর রহমান জানান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ মিলে পিডিবির গ্রাহক সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার। পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত) সর্বোচ্চ চাহিদা থাকে ২৩০ মেগাওয়াট। লোডশেডিং না থাকলে সম্পূর্ণ সাপ্লাই পাওয়া যায়। আর থাকলে সরবরাহ হয় ১৪০ থেকে ১৮০ মেগাওয়াট।

আবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় আড়াই লাখ। পিক আওয়ারে চাহিদা থাকে ১৬০ মেগাওয়াট। লোডশেডিং থাকলে সরবরা হয় ১০০ মেগাওয়াট আর না থাকলে বড়জোর ১২০ মেগাওয়াট।

গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ। প্রায়ই বিভিন্ন উপজেলা থেকে খবর আসছে, বিদ্যুৎ বলতে গেলে সারাদিন থাকেই না। সিলেট পল্লী বিদ্যুতের দুই সমিতির কর্মকর্তাদের সাথে কথা বলে ধারনা পাওয়া গেছে, বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (চ.দা) মো. আব্দুর রশীদ জানান, তাদের গ্রাহক ৪ লাখ ২০ হাজার। পিক আওয়ারে তাদের চাহিদা ১০৫ মেগাওয়াট। আর সরবরাহ ৭৩ মেগাওয়াটের মতো। মানে ঘাটতি ৩২ মেগাওয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd