• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: সিলেটে হামিদুর রহমান আযাদ নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন সিলেটে হামে প্রাণ গেল যুবকের, মৃত্যু বেড়ে ২১৮ আই বি ডব্লিউ এফ সিলেট জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম

সিলেটে হামে প্রাণ গেল যুবকের, মৃত্যু বেড়ে ২১৮

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

77

সিলেট বিভাগে ডেঙ্গুর পাশাপাশি হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। এবার ১৯ বছরের এক যুবকের মৃত্যুর মধ্য দিয়ে বিভাগে হাম এবং হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে।

শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার সকাল আটটার পূর্ববর্তী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সোহেল মিয়া (১৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকার মুহিব উদ্দিনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়।

এই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৮ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট জেলায়। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯০। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ১০জন। তাদেরসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৩২২ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ২৭০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৪৫২ জন।

এদিকে এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬,  হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৪৬২ জন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৮১ জন। সব মিলিয়ে বর্তমানে বিভাগে মোট ৫৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd