• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা

Reporter Name / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

114

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে কমিটির তালিকা দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে- এ দুটি কমিটির মেয়াদ আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত। কমিটি দুটিতে শিক্ষার্থী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজসেবীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা ঠাঁই পেয়েছেন।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের ভাই আহসান জাবুর যুগ্ম সমন্বয়কারী পদে কমিটিতে ঠাঁই পেয়েছেন।

জানা গেছে, সিলেট মহানগর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে ২১ জনকে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে ব্যবসায়ী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে। তিনি নাগরিক কমিটি সিলেট মহানগরের সদস্য ছিলেন।

এ কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে সাতজনকে। তাঁরা হলেন- মোহাম্মদ নুরুল হক, আদনান তৈয়ব, মুস্তাক আহমদ, কিবরিয়া সারওয়ার, নাঈম শেহজাদ, তারেক আহমেদ বিলাস ও আফজল হোসেন।

মহানগরের সমন্বয় কমিটিতে সদস্য আছেন ১৩ জন। তাঁরা হলেন- কামরান জায়গীরদার, অনামিকা দেব, মোহাম্মদ নুরুল আবসার (বদরুল), সুলতান হোসেন মিজান, সাদী জামালী, ফুয়াদ হাসান, সজল আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, নুরুল হুদা, মামুন রশীদ, জাকির হোসেন, সায়মন সাদিক জুনেদ ও নাজিম উদ্দিন।

অপরদিকে জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে ব্যাংক কর্মকর্তা, রোটারিয়ান ও সম্প্রতি গঠিত জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন শাহানকে। তিনি সামাজিক, পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের সভাপতিও।

৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৬ জন যুগ্ম সমন্বয়কারী এবং ২৪ জন সদস্য রাখা হয়েছে। যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমেদ, কামরুল হাসান আরিফ, আবু সাইদ, আহসান জাবুর ও সালমান খুরশেদ।

জেলা কমিটির সদস্যরা হলেন- গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, সালিম খান, শেখ জাবেদ আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আবদুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন আহমদ শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইবরাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কারুল হাসান, সুমেল মিয়া, মনিরুল সাকিব ও মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd