• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা সিলেটে হাম আক্রান্ত ১৪শ’ ছাড়াল সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী আটক প্রাইভেটকারে গাঁজা পাচারকালে তিন মাদক কারবারি আটক সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী আটক

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

82

সিলেট নগরীর মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপ কমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোট ছয়জনকে আটক করা হয়। আটকদের মধ্যে একজনের নাম ইমরান আহমদ (১৮) এবং তিনি মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার বাসিন্দা (বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী দুজনকে একই নাম বা পরিচয়ে উল্লেখ করা হয়েছে)। এছাড়া আটক বাকি চারজন শিশু হওয়ায় পুলিশ তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে চিহ্নিত করেছে।

অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্টসংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরও এক তরুণকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃত সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd