• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাড়িতে টাকা পাওয়া নিয়ে ধূম্রজাল, এ্যানি ও পুলিশ কর্মকর্তার বক্তব্য সিলেট-৬ আসন: বিএনপির বড় চ্যালেঞ্জ কেন্দ্রে ভোটার আনা শরীয়তপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড ভোট কেনাবেচার অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে আগুন সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক সিলেটে ২৯৪ কেন্দ্রে কড়া নজরদারি, নেই আশঙ্কা: এসএমপি টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার হবিগঞ্জে পোস্টাল ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন নির্বাচনের আগে পুলিশের ২ ডিআইজিসহ ৪ কর্মকর্তাকে বদলি সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? কমলগঞ্জে চা বাগান থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

সিলেট সদর উপজেলা জামায়াত দায়িত্বশীলদের সাথে মতবিনিময়

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

55

আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ইসলামী আন্দোলনের কর্মীদের একমাত্র লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা ভালো ও কল্যাণকর কাজের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। একটি ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচনে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় জামায়াতের নেতৃত্ব পরীক্ষিত। আমাদের মুহতারাম জাতীয় নেতৃবৃন্দ বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউ একটি টাকা দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। আমাদের সেই সৎ আদর্শবান দায়িত্বশীলদেরকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমরা আমাদের শহীদদের দেখানো পথে চলতে চাই। সততার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন, আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবো। ইনশাআল্লাহ।

তিনি সোমবার (২ জুন) সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার সর্বস্তরের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরের জামাতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।

অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা এডভোকেট মমিনুজ্জামান, আব্দুল লতিফ লালা মেম্বার, আমিনুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জৈন উদ্দিন, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ, ছাত্রশিবির সদর উপজেলা দক্ষিণের সভাপতি কাউসার আহমদ লাহিন, সদর উত্তর সভাপতি রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উত্তর থানা সভাপতি শাহাবুদ্দিন, সদর পূর্ব সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় সদর উপজেলা জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd