• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক নিজের ঘোষণাই ভঙ্গ করলেন নিজে

Reporter Name / ২২১ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

330

 

সিলেট নগরীর সৌন্দর্য রক্ষায় বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন না লাগানোর আহ্বান জানিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তবে সেই নির্দেশনা জারির অল্প সময়ের মধ্যেই তিনি নিজেই নগরজুড়ে বিলবোর্ড ও ফেস্টুন টানিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

গত ১২ মার্চ সন্ধ্যায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানাতে কোনো ধরনের বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন না লাগানোর জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে নগরের সৌন্দর্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।

কিন্তু পরবর্তীতে দেখা যায়, প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর নামেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় বড় আকারের বিলবোর্ড এবং শত শত ফেস্টুন টানানো হয়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

নগরবাসীর অনেকেই বলছেন, প্রশাসনের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। একজন দায়িত্বশীল ব্যক্তি নিজেই যদি সেই নির্দেশনা অমান্য করেন, তবে তা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়।

এ বিষয়ে সিসিক প্রশাসকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, নগরের সৌন্দর্য রক্ষায় শুধু নির্দেশনা দিলেই হবে না, বরং তা বাস্তবায়নে সবার আগে দায়িত্বশীলদের উদাহরণ স্থাপন করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd