• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু দেশের জন্য কথা না বললে ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী মোগলাবাজার থানা পু‌লিশ কর্তৃক অবৈধ ভারতীয় ১৪‌টি মহিষসহ ০৩ (‌তিন) জন গ্রেফতার: জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন এসএমপি ডিবির অভিযানে ০১ (এক)টি চোরাইকৃত মোটরসাইকেলসহ একজন গ্রেফতারঃ সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ

সিলেট-১ আসনে এগিয়ে হাবিবুর রহমান, চিন্তিত খন্দকার মুক্তাদির

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

169

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনকে ঘিরে দীর্ঘদিন ধরেই একটি কথা প্রচলিত—এই আসনে যে দল জয়লাভ করে, সেই দলই সরকার গঠন করে। স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে এই ধারণার বাস্তব প্রতিফলন দেখা গেছে। সে কারণেই ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এই আসনটিকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের আগ্রহ ও তৎপরতা চোখে পড়ার মতো।

এই প্রেক্ষাপটে সিলেট-১ আসনের দিকে এখন সবার দৃষ্টি। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ভিন্ন মেজাজে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয় নিশ্চিত করতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত নানা কৌশল অবলম্বন করছে। দল দুটির নেতাকর্মীদের মতে, এই আসনে জয়-পরাজয় তাদের দলের আত্মমর্যাদার প্রশ্ন।

নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নারী সদস্যরা সিলেট-১ আসনে বাড়ি বাড়ি গিয়ে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। তাদের এই কৌশলকে গুরুত্ব দিয়ে মাঠে নেমেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরাও। ফলে নারী ভোটারদের কাছে পৌঁছাতে দুই দলই জোরালো ভূমিকা রাখছে।

স্থানীয়ভাবে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, অনলাইন পরিসরে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন। তবে বাস্তব ভোটের মাঠের চিত্র ভিন্ন বলে মনে করছেন অনেকেই। এই আসনে নিশ্চিত জয় পেতে হলে হাবিবুর রহমানকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও মত স্থানীয়দের।

বিএনপির এক সমর্থক বলেন- “হাবিবুর রহমান সিলেটে ১১ দলীয় জোটের অন্যান্য প্রার্থীদের তুলনায় ভালো ক্যাম্পেইন ও জনসমর্থনের জোয়ার তৈরি করেছেন। তবে দিনশেষে সিলেট-১ আসনের মানুষ খন্দকার মুক্তাদিরের ওপরই আস্থা রাখবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd