• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ন্যুনতম সমঝোতা প্রয়োজন: রিজভী এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব পাঁচ বছরে ১৬ শিরোপা: বিশ্ব ফুটবলের অপরাজেয় শক্তি এখন স্পেন ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আ ন্দো ল নে র’ ডাক সিজেপির হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার মৌলভীবাজারে দৃষ্টি ফিরে পেলেন ৩ প্রতিবন্ধী মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা বিশ্বকাপ তো জিতলেন, এবার কি সেই প্রতিশ্রুতি রাখবেন লামিনে ইয়ামাল? বিশ্বকাপ জিতুক স্পেন, মনেপ্রাণে চায় গাজাবাসী টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করল বাংলাদেশ সিলেটে ছাত্রলীগের মিছিল: ২৬ জনের নামোল্লেখ করে মামলা, আসামি ৫১ নবীগন্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এড. সামাদ সিলেটে টানা বৃষ্টির আভাস, সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা তুরস্কে গেলেন সেনাপ্রধান স্পেনের পাসিং বনাম আর্জেন্টিনার ‘মেসি ম্যাজিক’,বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরার লড়াই শাবিপ্রবিতে ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে ছাত্রদল নেতাদের ‘মারধর’ এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সাংবাদিক আবদুল কাদের তাপাদার সিলেট জেলা ও মহানগর পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সিলেট-১: টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

239

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম ও নির্যাতন করা হয়েছে। আদর্শিক কারণে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এই বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ পেলেও দেশটা আজো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে বন্দি। এই কারণে তো রক্ত দেওয়া হয় নাই। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনতার লড়াই। এই লড়াইয়ে জিততে হবে। ১০ দলীয় জোট সম্মিলিতভাবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে। ইনশাআল্লাহ।’

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, ‘১০ দলীয় জোট দেশের ৩০০ টি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দিয়েছে, যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করেন। এই জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্কে সকলেরই অভিজ্ঞতা রয়েছে। তাদের ওপর ভরসা করলে আপনারা কখনোই হতাশ হবেন না বলে প্রত্যাশা করি। ইনশাআল্লাহ ভালো কিছু এ জাতি উপহার পাবে- যদি ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত হয়।’

সমাজসেবী ও শিক্ষাবিদ মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, নেজামী ইসলাম পার্টি সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ খান, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিক ইসলাম মফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, ৩৯নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির আহমদ, নোয়াগাঁও গ্রামের মুরব্বি বাদশা মিয়া, পীরপুরের মুরব্বি পারভেজ মিয়া, নানু মিয়া, সাজিদ মিয়া, মখলিছ মিয়া, টুকের গাঁও মুরব্বি মু. জাকিরয়া, বদরুল আলম, শাহপুরের মুরব্বি মুরাদ আহমদ, কয়েছ আহমদ ও গৌড়িপুরের মুরব্বি আকাব উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd