• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ২৮১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

315

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরীর কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মাওলানা দিলওয়ার হোসাইনের পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাজী এম আহমদ আলী।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা দায়িত্বশীল জিল্লুর রহমান, অর্থ সম্পাদক বেলাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, মাওলানা সালিক আহমদ, মুমিনুর রহমান সুমিত, মুসলিম উদ্দীন, শামসুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ এবং রুম্মানুল হক রুমেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাওলানা দিলওয়ার হোসাইন খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠের আনুষ্ঠানিক তৎপরতা শুরু করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd