• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

সুনামগঞ্জে চামড়ার ন্যায্য দাম না পেয়ে হতাশা

Reporter Name / ৩১৪ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

172

সুনামগঞ্জে ঈদুল আজহায় কোরবানি পশুর চামড়ার প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন সংগ্রহকারীরা। অনেকে দাম না পেয়ে মাটিতে পুঁতে কিংবা পানিতে ভাসিয়ে দিয়েছেন।

তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের খবর নিয়ে জানা যায়, আবার কোনো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান চামড়া বিনা পয়সায় নিতেও আগ্রহী নয়। গ্রামবাসীর ৩০টি চামড়া চিকসা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় দান করেছেন। তাও মাদ্রাসার প্রধান শিক্ষককে অনুরোধ করে চামড়া ৩০টি তুলে দিয়েছেন। মাদ্রাসার এ শিক্ষক চামড়া নিয়ে পড়েছেন বিপাকে। তিনি দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। পরে বাধ্য হয়ে ১৫০ টাকা ধরে পাইকারের কাছে বিক্রি করেছেন। এ উপজেলায় কোথাও কোথাও প্রতি পিস চামড়া ৫০ টাকা করেও বিক্রির খবর পাওয়া গেছে।

প্রভাষক ফজলুল করিম সাঈদ জানান, চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে দাম মিলছে না। সরকারের দেওয়া দর শুধু কাগজেই সীমাবদ্ধ, বাস্তবে নেই। সিন্ডিকেট ভাঙতে না পারার কারণে চামড়া শিল্প আজ ধ্বংসের মুখে। সুনামগঞ্জ পৌরসভার সার্কিট হাউজের সামনে গিয়ে দেখা যায়, উজ্জল নামে এক চামড়া ব্যবসায়ী ৪০০ চামড়া কিনে পিকআপে তুলছেন। দাম জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রতিটি চামড়া ৩০০ টাকা করে কিনেছি। এসব চামড়া লবনযুক্ত ঢাকায় নিয়ে বিক্রি করবো। ঢাকায় নেয়ার পর লাভ না হলে এ ব্যবসা ছেড়ে দেবো’ বলে তিনি জানান।

শাল্লা উপজেলার কাইমা গ্রামের কুদরত পাশা বলেন, ‘চামড়ার দাম এবারও নেই। কেউ দাম হাঁকায় না। মাদ্রাসার ছেলেরাও চামড়া নিতে আসেনা। বিক্রি করতে না পেরে এসব চামড়া কেউ মাটিতে পুঁতে, কেউবা নদীতে ভাসিয়ে দিয়েছেন।’

শহরের পাশে আল হেরা জামেয়া মাদ্রাসায় গিয়ে দেখা যায়, প্রায় ২০০ চামড়া মাদ্রাসার শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরে এনে জড়ো করেছেন। এসব চামড়া মৌসুমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে চাইলে দাম হাঁকায় না।

মাদ্রাসার শিক্ষক শাহ মোশাহিদ আলম ফয়সাল বলেন, ‘গতবছরের মতো এবারও চামড়ার দাম পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে চামড়া সংগ্রহ করেছি। উপযুক্ত দাম না পাওয়া এখনও মজুদ আছে। চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করায় এমন দশা এ শিল্পের। চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সিন্ডিকেট ভাঙতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd