• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক নিষিদ্ধ আ.লীগ নিয়ে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখে না সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার সিলেটে আলোর উৎসবে পটকার ত্রাস, ক্ষোভ-বিরক্তি হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী জরিমানার টাকা দিলেন বিএনপি নেতা নাসিম, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব

হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

44

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ বিষ্ণু চন্দ্র কর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন পাকা সড়কে কৌশলগত চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।

আটক বিষ্ণু চন্দ্র কর চুনারুঘাট উপজেলার পাকুরিয়া এলাকার বাসিন্দা।

এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় চুনারুঘাট বাজার থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামানোর সংকেত দিলে এক যাত্রী নেমে কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশ।

পরবর্তীতে ইজিবাইকে থাকা যাত্রী সিটের ওপর থেকে একটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখে আসছিলেন। সীমান্ত থেকে আনা এই মাদকের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও জব্দকৃত ইজিবাইকসহ আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd