• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Reporter Name / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

134

হবিগঞ্জের সীমান্ত এলাকায় ৮টি পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)। 

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

বিজিবি জানায়, ৫৫ বিজিবির একটি টহল দল চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পিকআপ চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা হিমায়িত গরুর মাংস জব্দ করা হয়। এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস, মদ এবং পরিবহনে ব্যবহৃত বাইসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি, এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে পরিচালিত বিশেষ অভিযানে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজা, সানগ্লাস, থ্রি-পিস, ব্লাউজ পিস ও শাড়ি জব্দ করা হয়। সর্বমোট আটটি অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, ‘জব্দকৃত সব মাদকদ্রব্য ও পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd