• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন

হবিগঞ্জ–৪ আসনে ‘স্থানীয় বনাম বহিরাগত’ ইস্যু

Reporter Name / ২৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

433

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। ২টি উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ভোটারদের মধ্যে এবার সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘স্থানীয় বনাম বহিরাগত’ প্রার্থী ইস্যু। মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, বহিরাগত প্রার্থীদের তুলনায় স্থানীয় ও জনসম্পৃক্ত প্রার্থীদের প্রতিই বেশি আস্থা প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।

প্রায় ৫ লাখ ৫২ হাজার ভোটারের এই আসনে এবার আওয়ামী লীগ বিহীন নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত শিল্পপতি সৈয়দ মো. ফয়সল (ধানের শীষ), ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটাররা এবার দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় ও এলাকায় উপস্থিতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সাধারণ মানুষের মতে, নির্বাচনের পর অনেক সময় বহিরাগত প্রার্থীদের খুঁজে পাওয়া যায় না, যার ফলে স্থানীয় উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে ভোগান্তি বাড়ে। জগদীশপুর ইউনিয়নের নারী ভোটার আয়েশা আক্তার বলেন, “আমরা শিল্প কারখানায় কাজ করি। আমাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এমন একজনকে চাই, যাকে বিপদের সময় পাশে পাওয়া যাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে জয়-পরাজয় নির্ধারণে ২৮টি চা-বাগানের লক্ষাধিক শ্রমিক এবং সনাতন ধর্মাবলম্বী ভোটাররা প্রধান ‘ফ্যাক্টর’ হিসেবে কাজ করবেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “মাধবপুর-চুনারুঘাটের চা শ্রমিক ও সংখ্যালঘু সম্প্রদায় এবার দলমতের ঊর্ধ্বে উঠে নিজেদের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে পারে এমন প্রার্থীকে বেছে নেবে। বর্তমান আলোচনায় বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল অনেকটা এগিয়ে আছেন। কারণ তিনি দীর্ঘকাল ধরে এই জনপদের মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর কঠোর অবস্থান রয়েছে।

চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, সৈয়দ মো. ফয়সল দীর্ঘদিনের পরিচিত মুখ। শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর ব্যক্তিগত অনুদান ও সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে, অন্য জেলা থেকে আসা প্রার্থীদের সঙ্গে এলাকার মানুষের সরাসরি কোনো আত্মিক সম্পর্ক নেই। আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুর্শেদ আলী মনে করেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় নেতৃত্বের কোনো বিকল্প নেই।

সব মিলিয়ে পাহাড়, চা-বাগান ও শিল্পাঞ্চল বেষ্টিত হবিগঞ্জ-৪ আসনে এবার এক জনসম্পৃক্ত ও সাহসী প্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছেন ভোটাররা, যেখানে এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় প্রার্থী সৈয়দ মো. ফয়সল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd