• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

133

দেশে জনস্বাস্থ্যের প্রতি দীর্ঘদিনের অবহেলার ফলেই হামসহ সংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে বর্তমান পরিস্থিতি অনেকাংশেই এড়ানো সম্ভব ছিল। আজ (সোমবার) সকালে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারকে একের পর এক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে- প্রথমে সীমিত পরিসরে ডেঙ্গু, আর এখন হাম সংক্রমণ। এর সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় ইতোমধ্যে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি জানান, “আজ দেশের ১৪টি স্থানে একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের সরাসরি অংশগ্রহণ জনস্বাস্থ্যের প্রতি সরকারের অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।”

সিলেটের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, সদর হাসপাতালে এখন পর্যন্ত ৪০৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে দুঃখজনকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে সার্বিকভাবে সুস্থতার হার ৯৯ শতাংশের বেশি। তিনি Sylhet MAG Osmani Medical College Hospital কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতালটি জরুরি উদ্যোগে ১০ শয্যার পেডিয়াট্রিক আইসিইউ চালু করে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান টিকাদান কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের ফলে অচিরেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিত টিকাদান ব্যবস্থার ঘাটতি দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে একটি ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকেন্দ্র চালু, সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। তিনি বলেন, “যেমন সড়ক ও সেতু উন্নয়ন জরুরি, তেমনি স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক সূচকে পিছিয়ে থাকা সিলেটকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

বাণিজ্যমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে টিকাদান কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার    খোশনূর রুবাইয়াৎ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ওয়ার্ল্ড হেলথ ও ইউনিসেফের প্রতিনিধিগণসহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd