• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

15

স্টাফ রিপোর্টার: হেমন্তের মিষ্টি রোদ আর হিমেল হাওয়ার আমেজের মাঝেই সোমবার দুপুরে হঠাৎ করেই প্রকৃতির রূপ বদলে যায় সিলেটে। সকাল থেকে আকাশ পরিষ্কার ও ঝলমলে রোদ থাকলেও দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় নগরীর আকাশ। এরপর শুরু হয় দমকা ও ঝড়ো হাওয়া, সাথে নামে ঝুম বৃষ্টি। অপ্রত্যাশিত এই বৃষ্টিতে নগরীর জনজীবনে সাময়িক দুর্ভোগ নেমে আসে। যদিও গত কয়েকদিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘে ঢাকা আকাশে সূর্যের দেখা তেমন মিলেনি তবে আজ সকাল থেকে রোদের হাসি জানান দিচ্ছিলো দিনটি ভালো যাবে। তবে দুপুরের ঝড়ো বৃষ্টি সব হিসেব নিকেশ পাল্টে দেয়। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটে ৪১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এরআগে টানা কয়েকদিনের মেঘবৃষ্টির পার সোমবার সকাল থেকেই সিলেটে হেমন্তের চিরচেনা আবহাওয়া বিরাজ করছিল। হালকা শীতের আমেজ ও মিষ্টি রোদ উপভোগ করছিলেন নগরবাসী। কিন্তু দুপুরের দিকে হঠাৎ করেই আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ ফেরত শিক্ষার্থী, কাজের প্রয়োজনে বাইরে থাকা মানুষ এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা ছাতা বা বৃষ্টির কোনো প্রস্তুতি না থাকায় চরম ভোগান্তিতে পড়েন। সবচেয়ে বেশি বিপাকে পড়েন মাধ্যমিকের শিক্ষার্থীরা। স্কুলগুলোতে তাদের ফাইনাল পরীক্ষা চলছিল। দুপুর বারোটার দিকে পরীক্ষা শেষে বের হয়ে তারা বৃষ্টিতে আটকা পড়েন। সাড়ে বারোটা থেকে টানা প্রায় দুই ঘণ্টার মতো ঝুম বৃষ্টি হয়। এরপর বৃষ্টিবর্ষণের পরিমাণ কমে এলেও বিকেলের আগে একেবারে থামেনি। বৃষ্টি থেকে বাঁচতে পথচারীদের বিভিন্ন দোকানপাট ও মার্কেটের ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায়।

হঠাৎ নামা এই ঝুম বৃষ্টির কারণে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও চৌহাট্টাসহ বেশ কিছু ব্যস্ততম সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। রিকশা ও অটোরিকশার সংকট দেখা দেওয়ায় যাত্রীদের গন্তব্যে ফিরতে বেশ বেগ পেতে হয়। ধুলোকাদা মিলে রাস্তাঘাট নোংরা হয়ে যাওয়ায় পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেক রাস্তা বিশেষকরে বাজার সংশ্লিষ্ট এলাকা যেমন লালবাজার, বন্দরবাজার, কাজিরবাজার, আম্বরখানা ইত্যাদি এলাকার রাস্তার ভাঙাচোরা গর্তে নোংরা পানি জমে বিশ্রী অবস্থা ধারণ করে। বাজার করতে আসা লোকজন বাড়ি ফিরতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তবে বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা কমে আসায় জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করে।

আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং এর প্রভাবে সৃষ্ট জলীয় বাষ্পপূর্ণ মেঘমালা হঠাৎ এই ঝড়ো বৃষ্টির প্রধান কারণ হলো। তারা জানায়, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সিলেট, ময়মনসিংহ ও ঢাকাসহ পাঁচটি বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস ছিল। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকায় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় স্থানীয়ভাবে বজ্রমেঘের সৃষ্টি হয়ে হঠাৎ এই ঝোড়ো বৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd