• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

249

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্টাইলে দেশ শাসন করতে চায়। জুলাইকে উপেক্ষা তারা মেধা ও যোগ্যতার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে দলীয় লোক বসিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা পরিপন্থী। এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন স্বপ্ন জনগণ পূরণ হতে দিবেনা।

তিনি বলেন, সরকারকে ভুলে গেলে চলবেনা যে ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটি গঠন করে কার্যকর ভূমিকা পালন করাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশ ও জাতির বৃহত্তর সার্থে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে।

তিনি বুধবার বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ও ফরিদ আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd