• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক সিলেটের চেহারা আমরা বদলে দেবো: বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

8

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার একটি বড় অংশ চলতি বছরের অক্টোবরের মধ্যেই নিরসন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগর ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, আগামী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন হয়ে যাবে।

মহাসড়ক নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd