• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ

‘অনৈতিক নোংরা খেলা’: ভোটে পরাজয়ের পর বিস্ফোরক মন্তব্য মমতার

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

190

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা খেয়েছেন রাজ্যটির বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কলকাতার ভবানীপুর আসনেই এবার পরাজয়ের মুখে পড়েছেন তিনি। অপ্রত্যাশিত এই পরাজয়ের পর ক্ষোভে ফেটে পড়েন মমতা। ফোনালাপে তিনি নির্বাচনকে ‘লুট’ ও ‘অনৈতিক নোংরা খেলা’ বলে অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ফল চ্যালেঞ্জ করার কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ফোনালাপ শেয়ার করেছেন। সেখানে পশ্চিমবঙ্গের এই বিদায়ী মুখ্যমন্ত্রী ভবানীপুরের ফলাফলকে ‘চুরি করা রায়’ এবং নির্বাচন কমিশনের ‘অনৈতিক নোংরা খেলা’ বলে অভিহিত করেন।

ফোনালাপে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভোটগণনার ১৬তম রাউন্ড পর্যন্ত তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এগিয়ে ছিলেন এবং তখন আর মাত্র কয়েকটি রাউন্ড বাকি ছিল। তিনি অভিযোগ করেন, ‘গুণ্ডারা’ ভোটগণনা কেন্দ্রে ঢুকে কর্মকর্তা ও এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করেছে।

এছাড়া তিনি নির্বাচন কমিশন, সিআরপিএফ এবং স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের (ডিইও ও আরও) বিরুদ্ধে দিল্লির নির্দেশে বিজেপির পক্ষে কাজ করার অভিযোগ তোলেন। তার অভিযোগের একটি বড় অংশ ছিল তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সরিয়ে দেয়া নিয়ে। তার দাবি, তাদের জায়গায় বিরোধী পক্ষের এজেন্ট বসানো হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শেষের রাউন্ডগুলো ভবানীপুরের, যা পুরোপুরি আমাদের এলাকা। সেই সময় কয়েকজন গুণ্ডা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কাউন্টিং সেন্টারে ঢুকে আমাকে মারধর করে এবং সিআরপিএফের সহায়তায় আমার এজেন্টদের বের করে দেয়।’

তিনি আরও অভিযোগ করেন, শেষ রাউন্ডগুলোতে কাউন্টিং হলে তার দলের কোনও প্রতিনিধিই ছিল না এবং ইভিএম মেশিন সঠিকভাবে সিল না করেই স্ট্রংরুমে নিয়ে যাওয়া হয়। তার ভাষায়, ‘আমি হলের বাইরে ছিলাম, আমাকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি’। এই পরিস্থিতিকে ‘নির্যাতন’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, আগে এসআইআর-এর মাধ্যমে ভোটারদের নাম বাদ দেয়া হয়েছে এবং পরে বিদ্যুৎ বিভ্রাট ও বিশৃঙ্খলার মধ্যে জোর করে ভোট ‘লুট’ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, শেষ রাউন্ডে ইভিএম মেশিন সিল ছাড়াই সরানো হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি বিজেপির জয় নয়, বরং ‘অনৈতিক খেলা’ এবং নৈতিকভাবে বিরোধীদের পরাজয়। তিনি জানান, সবকিছু নথিভুক্ত করা হয়েছে এবং আইনি লড়াই করা হবে। তিনি আরও বলেন, প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হচ্ছে।

এদিকে এনডিটিভিকে দেয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লুট, লুট, লুট— আমরা আবার ঘুরে দাঁড়াবো’। চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লক্ষ্য ছিল তার। ফল ঘোষণার পর তিনি নির্বাচন কমিশনকে ‘বিজেপির কমিশন’ বলে মন্তব্য করেন। মমতা বলেন, ‘১০০টির বেশি আসন বিজেপি লুট করেছে। নির্বাচন কমিশন বিজেপির কমিশন। আমি সিও ও মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ করেছি, কিন্তু তারা কিছু করছে না।’

তিনি আরও বলেন, ‘এটাকে কি জয় বলা যায়? এটি নৈতিক জয় নয়, এটি অনৈতিক জয়। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যা করেছে, তা সম্পূর্ণ বেআইনি। এটি লুট, লুট, লুট। আমরা আবার ঘুরে দাঁড়াবো।’

নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাবেক ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে হেরে যান। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামেও শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। এবার নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী।

এদিকে ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ৯০ লাখ ৮০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়। তৃণমূলসহ বিরোধী দলগুলো এবং গণতন্ত্রপন্থি কর্মীরা অভিযোগ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে লাখ লাখ ভোটারকে বাদ দেয়া হয়েছে। বাদ পড়া বিপুল সংখ্যক এসব ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিতে পারতেন।

তবে নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা হালনাগাদ করা একটি নিয়মিত প্রক্রিয়া এবং এর মাধ্যমে অযোগ্য বা মৃত ভোটারদের নাম বাদ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd