• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কানাইঘাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নগদ টাকা জব্দ জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সিলেট জামায়াতের ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা হরমুজের রক্ষকরা আপনার পা ভেঙে দেবে : ট্রাম্পকে ইরানের সেনাপ্রধান গৃহবধূ থেকে যেভাবে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন খালেদা জিয়া সরকারের ৬ মাস: রাজনৈতিক সংস্কৃতি বদলের ইতিবাচক চেষ্টা প্রধানমন্ত্রীর চেম্বার খুলে দিচ্ছেন সেবা, ভুয়া চিকিৎসককে বড় অংকের জরিমানা বর্ষাকালে কোন ফল ফ্রিজে রাখবেন, কোনটি বাইরে রাখবেন আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে ৪ দফা প্রস্তাব জামায়াতের জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি লুনা চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা আল্লামা সাঈদী অর্ধশতাব্দী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন -মাহমুদুর রহমান দিলাওয়ার হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ তারেক রহমান দিল্লি যাবেন না নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

আল্লামা সাঈদী অর্ধশতাব্দী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন -মাহমুদুর রহমান দিলাওয়ার

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

11

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে কিশোরকন্ঠের দোয়া মাহফিল

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) অর্ধশতাব্দী ধরে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। হেদায়াতের আলোয় জাতিকে আলোকিত করার চেষ্টা করেছেন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়ে কুরআনের দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও তাঁর তাফসিরের প্রভাব ছড়িয়ে পড়েছিল।

তিনি বলেন, শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে লাখো মানুষ তাঁর কণ্ঠে কুরআনের তাফসির শুনেছেন। তাঁর আলোচনায় বহু মানুষের জীবনের মোড় ঘুরে গেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরকন্ঠ পাঠক ফোরাম শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা আয়োজিত ‘শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঠক ফোরামের পরিচালক হাফিজ ফাহাদ আহমদের সভাপতিত্বে এবং ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক সৈয়দের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন আইমান আল কাবীর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পাঠক ফোরামের পৃষ্ঠপোষক মাওলানা হানীফ হোসাইন, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, শেখ মো. ইউনুস আলী, মাওলানা আবদাল হোসাইন, সিদ্দিকুর রহমান, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ, তানভীর আহমদ ও হাফিজ সাইদুজ্জামান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, মানুষের ভালোবাসা আল্লামা সাঈদীকে তাফসিরের ময়দান থেকে জাতীয় সংসদে নিয়ে গিয়েছিল। তাঁর ফাঁসির রায়ের দিন দেশজুড়ে মানুষের ঢল নেমেছিল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা এবং তাঁর ওপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে দেড় শতাধিক মানুষ শহীদ হন।

তিনি বলেন, বছরের পর বছর আল্লামা সাঈদী কারাবন্দি থেকেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। সময়ের পালাবদলে তাঁকে বন্দি রাখা সেই শাসনেরও অবসান হয়েছে। রয়ে গেছে তাঁর কণ্ঠের স্মৃতি, তাফসির, কর্ম এবং অসংখ্য মানুষের ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd