• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বি*ক্ষো*ভ মিছিল জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও ওসামার নাম পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগে এমপি নাসেরের আইনি পদক্ষেপ ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটোয়ারী দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক- ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুলাউড়ার সাজু

ঈদের আগেই বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

Reporter Name / ৩২৯ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

125

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গাজীপুরে অবস্থিত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতোমধ্যে এসব নোট ছাপানোর কাজ প্রায় শেষ করে এনেছে। নতুন এই নোটগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এর পরিবর্তে ফিরে আসছে পূর্বের নকশা ও জুলাই অভ্যুত্থানভিত্তিক গ্রাফিতি।

সাধারণত প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। তবে গত ঈদুল ফিতরে বঙ্গবন্ধুর ছবি সংযোজনকে কেন্দ্র করে নোট বিতরণে বিরতি দেখা যায়। এবার সেই বিরতি কাটিয়ে আবারও নতুন নোট ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ‘ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসবে, এমন পরিকল্পনা নিয়েই কাজ করা হচ্ছে। ছাপার কাজ প্রায় শেষ। তবে কোন তারিখে কোন নোট বাজারে আসবে, তা এখনো নির্ধারণ হয়নি।’

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টাঁকশালে ২০ টাকার নোট ছাপানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এটি আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের হাতে হস্তান্তর করা হবে। এর ঠিক পরের সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোট হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। নোটগুলো বাজারে ছাড়ার সময়সূচি নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন শাখায় এই নোট সরবরাহ করা হবে। এরপর তা ব্যাংকগুলোতে বিতরণ করা হবে। ঈদের ছুটি শুরুর আগেই সীমিত পরিমাণে নতুন নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে চাহিদার তুলনায় এবারের নোট ছাপার পরিমাণ কিছুটা কম থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd