• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

310

ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক-বিমা ও পুঁজিবাজার।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আজ থেকে ফিরছে ৯টা-৫টা সূচিতে। ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ফিরছে রমজানের আগের নিয়মে। ব্যাংকে লেনদেন হবে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ ছাড়া অফিসিয়াল কার্যাবলী সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে।

পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এ বছর ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করে সরকার। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝে একদিন কর্মদিবস (১৮ মার্চ) থাকায় তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ফলে ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের সরকারি ছুটি। ঈদের আগে এসব অফিসের শেষ ছিল কর্মদিবস ১৬ মার্চ।

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরাও ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি শেষে আজ কর্মস্থলে ফিরছেন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) এবার ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ঘোষণা করে

এদিকে টানা সাত দিনের ঈদের ছুটি শেষে অফিস খোলার মাত্র এক দিন পরেই আবার তিন দিনের ছুটি পাচ্ছেন সাধারণ চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd