• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

35

দেশজুড়ে তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বুধবার তা কমে দাঁড়ায় ৩৫ দশমিক ৪ ডিগ্রিতে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতেও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন কয়েকটি এলাকায় মৃদু তাপপ্রবাহ থাকলেও বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শুক্র ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার ও সোমবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা সামান্য কমার কথা বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় বাতাসে আগের মতো আর্দ্রতা নেই। ফলে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভ্যাপসা গরমের অস্বস্তি তুলনামূলক কম অনুভূত হচ্ছে। উপকূলীয় এলাকায় আগামী দুই-তিন দিন হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এ ছাড়া টেকনাফে ৫, চট্টগ্রামে ২, কক্সবাজার ও আমবাগানে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গোপালগঞ্জেও সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে উত্তরের কিছু এলাকায় সকালে হালকা কুয়াশা দেখা দিতে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু বিদায় নিলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে উত্তরের বাতাসে শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd