• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

44

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে জোহাব আলী (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে নিহত মায়ের নাম রোজিয়া খাতুন (৭০)।

 

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে নিজ বসতঘরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে পারিবারিক নানা বিষয় নিয়ে জোহাব আলী ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোহাব আলী তার বয়োবৃদ্ধ মাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত এগিয়ে যান এবং ঘাতক জোহাব আলীকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd