• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

14

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সিলেটের এহতেশাম হক যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন।

 

মৌলভীবাজার-৪ আসনে দলটির সাবেক প্রার্থী প্রীতম দাশ যুগ্ম সদস্যসচিব থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সিলেট জেলা কমিটির সদস্যসচিব কামরুল আরিফ।

শুক্রবার দুপুরে দলের ফেসবুক পেজে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। এতে শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে এহতেশাম হক যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তাকে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নতুন করে এ দায়িত্ব পেয়েছেন কামরুল আরিফ। তিনি এর আগে এনসিপির সিলেট জেলা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, প্রীতম দাশ আগের কমিটিতে যুগ্ম সদস্যসচিব ছিলেন। নতুন কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক এবং হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত সামান্তা শারমিন আগের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পুনর্গঠিত কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়ক হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের বিষয়ে আপত্তি থাকায় তিনি নির্বাচনে অংশ নেননি।

নতুন কমিটিতে সিলেট বিভাগে সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল আরিফের সঙ্গে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাহিদ উদ্দিন তারেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd