• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

এবার তরুণ ভোটাররাই হতে পারেন গেমচেঞ্জার

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

261
  1. বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবার তরুণ ভোটাররাই হতে পারেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের গেমচেঞ্জার। জেলার আসনগুলোতে দেড় লাখ নতুন ভোটার এমনটাই ভাবছেন। নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন তারা। এজন্য তরুণ ভোটারদের বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি ও জামায়াতসহ অন্য দলগুলো তাদের নিজেদের দিকে ভেড়াতে বেশ তৎপর হয়ে উঠেছেন। দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে নতুন ভোটাররা যে বড় ফ্যাক্টর হতে পারেন এ নিয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহলেও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণরা জানান দিচ্ছেন তাদের মতামত।

জেলার ১২টি উপজেলা ৭টি পৌরসভা, ১০৯টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবার মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ এবং নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন। এছাড়া হিজড়া ভোটার ৪২ জন।

২০২৪ সালে মোট ভোটার ছিল ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন। সে হিসাবে নতুন ভোটার মোট ১ লাখ ৫১ হাজার ৬৮ জন। যুক্ত হওয়া এই ভোটারদের বড় অংশই তরুণ ভোটার। এবারের নির্বাচনে বগুড়ায় আসনগুলোতে তারাই হয়ে উঠতে পারেন বড় গেমচেঞ্জার বলে জানিয়েছেন নতুন ভোটাররা।

বগুড়া-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন। ২০২৪ সালে ছিল ৩ লাখ ৫৫ হাজার ১০৯ । নতুন ভোটার হয়েছে ১৬ হাজার ৩৫৩ জন। বগুড়া-২ এ ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৮০৩ জন। ২০২৪ সালে ছিল ৩ লাখ ২৬ হাজার ১৮৬ জন । নতুন ভোটার ১৩ হাজার ৬১৭ জন।

বগুড়া-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন। ২০২৪ সালে ছিল ৩ লাখ ২৪ হাজার ৪২৭ জন । নতুন ভোটার ৭ হাজার ১১৩। বগুড়া-৪ এ ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৭১৪ জন । ২০২৪ সালে ছিল ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন। নতুন ভোটার ১২ হাজার ২০০ জন।

বগুড়া-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৬১ হাজার ৬৩ জন । ২০২৪ সালে ছিল ৫ লাখ ৪০ হাজার ৬৮ । নতুন ২১ হাজার ৯৫ জন ভোটার। বগুড়া-৬ এ আসনে ভোটার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন । ২০২৪ সালে ছিল ৪ লাখ ২৮ হাজার ৪২ জন। নতুন ভোটার ২১ হাজার ১১০ জন। বগুড়া-৭ আসনে ভোটার ৫ লাখ ৩১ হাজার ৮৮৪ জন। ২০২৪ সালে ছিল ৫ লাখ ১২ হাজার ২৫৮ জন ভোটার । নতুন হয়েছে ১৯ হাজার ৬২৬ জন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম বলেন, প্রার্থীর শিক্ষাগত ও চারিত্রিক যোগ্যতা বিচারে ভোট দেব। যারা মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতিবিরোধী অবস্থান নেবে, তাদের বাক্সেই ব্যালট ফেলব।

কাহালুর নারী ভোটার সুমাইয়া আক্তার ইতি বলেন, অবহেলিত কাহালুর উন্নয়ন এবং নারীদের শিক্ষার মান বৃদ্ধিতে যারা কাজ করবে তাদের ভোট দিতে চাই।

শাজাহানপুরের ফুলতলা মাদরাসা ছাত্র মো. আকিবুল বলেন, দেশের কল্যাণের জন্য ভোট দিতে চাই। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশের কল্যাণে অংশীদার হতে চাই।

মালতীনগরে রিপন মোহন্ত বলেন, দেশে সুশাসন ও খাদ্য নিরাপত্তা জোরদারের দাবি জানাই। খাদ্যের মান ও দাম যেন ঠিক থাকে। এজন্য ভোট দিব।

নন্দীগ্রামের কলেজ ছাত্রী আফিয়া জাহান, নূরী, সীমা ও জোবাইদা বলেন, শিক্ষাসহ সব মৌলিক চাহিদার কথা মাথায় রেখে বগুড়াকে কল্যাণমুখী ও গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণে ভোট দেওয়া জরুরি মনে করছি। এবারে প্রথমবার ভোট দিতে পারব জেনেই আনন্দ লাগছে। পছন্দের প্রার্থীকেই ভোট দেব।

তরুণ ও নতুন ভোটারদের বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, এবার বগুড়ায় নতুন ভোটাররাই ফ্যাক্ট হতে পারেন। কেননা গত ১৮ বছর এসব ভোটার ভোট দিতে পারেনি। বগুড়ায় বাড়ি হওয়ার কারণে এই জেলার নাম শুনলেই চাকরি-পদোন্নতিবঞ্চিত ছিল তারা। সে কারণে তরুণ ভোটারদের পাশাপাশি যাদের ৩০ বছর হয়েছে তারাও প্রথমবারের মতো এবার ভোট দেবে। সে ক্ষেত্রে এ অংশটি জয়-পরাজয়ের বিরাট ফ্যাক্টর হতে পারে।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু বলেন, এবারের নির্বাচনে প্রচারে তরুণ ও নতুন ভোটারদের ক্যাম্পিং বেশি চোখে পড়ছে। এরাই আগামীতে ভোট বিপ্লব ঘটাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd