• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

ঐকমত্য কমিশনের সংলাপে আজ অংশ নেবে জামায়াত

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট জামায়াতের

396

স্টাফ রিপোর্টার:
জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপে অংশগ্রহণ করবে জামায়াতে ইসলামী। বুধবার (১৮জুন) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সংলাপে যোগ দেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে চিন্তা করেছি।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। তবে জামায়াতের কোনো প্রতিনিধিদল যোগ দেয়নি। এ বিষয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অংশ নিচ্ছি না। এর বেশি কিছু তিনি বলতে চাননি।

মঙ্গলবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্রের দাবি, মঙ্গলবারের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কারণ হিসেবে তারা বলছেন, গত ১৩ জুন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে। প্রতিবাদস্বরূপ তারা মঙ্গলবারের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে।

জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে নেতৃত্ব দিয়ে থাকেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঈদের আগের (৩ জুন) বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd