• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

108

সোনালী কাবিনখ্যাত বরেণ্য কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আধুনিক বাংলা কবিতায় দেশজ উপাদান, প্রেম ও রাজনীতি—সবকিছু মিলিয়ে এক অনন্য কাব্যভাষা নির্মাণ করেছিলেন আল মাহমুদ। কবিতার পাশাপাশি ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাংবাদিকতার জগতে তাঁর ছিল দাপুটে উপস্থিতি।

শুধু সাহিত্য নয়, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী সময়েও তাঁর লেখায় ফুটে উঠেছে বাঙালির সংগ্রাম, আশা ও আত্মমর্যাদার চিত্র। ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’ এসব কাব্যগ্রন্থ তাঁকে বাংলাসাহিত্যে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করে।

১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৮৬ সালে একুশে পদকে ভূষিত হন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আল মাহমুদ। সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদনায়ও রেখেছেন গভীর ছাপ। দৈনিক মিল্লাত, সাপ্তাহিক কাফেলা ও পরে দৈনিক গণকণ্ঠে তাঁর কাজ রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনাকে উজ্জীবিত করেছিল।

আল মাহমুদের রচনায় দেশজ শব্দচয়ন, গ্রামীণ জীবন, নারীর প্রতিচ্ছবি ও মানবিক আবেগের নিপুণ প্রকাশ তাকে পাঠকের হৃদয়ে স্থায়ী স্থান করে দেয়। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে কবি আল মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরেও তাঁর সাহিত্যকর্ম পাঠক-সমালোচক ও গবেষকদের আলোচনায় সমানভাবে প্রাসঙ্গিক রয়ে গেছে।

কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন উপলক্ষে পৃথক আয়োজনে দিনটি পালন করবেন তাঁর ভক্ত-অনুরাগীরা। এ দিন বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কবিকে ঘিরে আলোচনা, স্মরণ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কালের কলস ও কালের ধ্বনি আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প-সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। একই দিন সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ, ময়মনসিংহে আয়োজন করেছে ‘আমাদের আল মাহমুদ’ শীর্ষক সেমিনার। শনিবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে বিকেল ৪টায় কবিতা, স্মৃতিচারণ ও আড্ডার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd