• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ

কমলগঞ্জে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার, মাঝরাতে বনে অবমুক্ত

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

265

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে  রাতেই সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প অফিস সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট বলে জানা গেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় রাত সাড়ে ১২টার দিকে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের  বনে অবমুক্ত করা হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বন বিভাগ ও কমলগঞ্জ থানার পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল।

অ্যালায়েন্সের রেসকিউ টিমের ফিল্ড এসিস্ট্যান্ট সামদেও পাশী সকালের সময়কে বলেন ‘খাবারের সন্ধানে অজগর প্রজাতির সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে। সাপটি শারীরিকভাবে সুস্থ আছে এবং কোনো আঘাতের চিহ্ন নেই।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ ও অক্ষত ছিল। নিরাপদ পরিবেশে সংরক্ষণের লক্ষ্যে দ্রুতই সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd