• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

181

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর আওতাধীন ০৯ (নয়) টি গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ আজ ২০ মে রোজ বুধবার কাস্টমস বিভাগ, জিন্দাবাজার, সিলেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়| উক্ত নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট-এর মান্যবর কমিশনার জনাব খন্দকার নাজমুল হক|

নিলাম কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার জনাব মীর আবু আবদুল্লাহ আল-সাদাত| উক্ত অনুষ্ঠানে নিলাম কমিটির সদস্যবৃন্দসহ সিলেট জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী দরদাতাগণ উপস্থিত ছিলেন|

০২| সভাপতির বক্তব্যে মান্যবর কমিশনার বলেন, রাজস্ব সুরক্ষা ও বাজেয়াপ্তকৃত পণ্যের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে নিয়মিত নিলাম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে| তিনি আরো উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাজস্ব আহরণ কার্যক্রম আরো গতিশীল হবে|

০৩| নিলাম কার্যক্রমে বিভিন্ন প্রকার জব্দ ও বাজেয়াপ্তকৃত পণ্যসামগ্রী অন্তর্ভুক্ত করে মোট ৮১টি লট উপস্থাপন করা হয়| লটভুক্ত পণ্যগুলোর মধ্যে ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, চশমা, থান কাপড়, বিভিন্ন ধরণের রেডিমেড গার্মেন্টস, জিরা ও বাইসাইকেল উল্লেখযোগ্য| উক্ত নিলামে দাখিলকৃত মোট দরপত্রের সংখ্যা ২৯৩ টি, যা নিলাম কার্যক্রমে অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন| নিলাম কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং প্রচলিত বিধি-বিধান অনুসরণপূর্বক পরিচালিত হয়|

০৪| উল্লেখ্য, সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ এর বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছিল ২৬ ও ২৭ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ| সিডিউল বিক্রির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২৬ এপ্রিল থেকে ০৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত অফিস চলাকালীন সময়| পণ্য পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছিল ২৬ এপ্রিল থেকে ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং বিজ্ঞপ্তি অনুসারে আজ ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়|

নিলাম অনুষ্ঠানে প্রাপ্ত দরপত্রসমূহের প্রাথমিক যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে| উক্ত দরপত্রগুলো রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩, তারিখ: ০২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ অনুযায়ী অধিকতর যাচাই বাছাই শেষে সর্বোচ্চ দরদাতার অনুকূলে পণ্য ছাড়করণের সিদ্ধান্ত গৃহীত হয়| অনুষ্ঠান শেষে নিলাম কমিটির আহ্বায়ক সকল কর্মকর্তা, অংশগ্রহণকারী দরদাতা এবং সহযোগী ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd