• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

কুলাউড়ায় টমটমর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Reporter Name / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

242

মৌলভীবাজারে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।

বুধবার কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই শরীফপুর ইউনিয়নের তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা। তারা সুলতান মুন্সী ও সুবহান মিয়ার ছেলে এবং আপন চাচাতো ভাই। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলে করে বটতলা বাজারে যাচ্ছিলেন দুই ভাই। পথে তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক মো. গিয়াস উদ্দিন ও আরোহী জালাল উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান আহমদ জানান, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত গিয়াস উদ্দিন ও জালাল আহমদকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।  সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd