• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

কুলাউড়ায় পেশাজীবীদের মিলনমেলা ও প্রীতিভোজ

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

307

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী মতবিনিময় সভা, মিলনমেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ইকরা হিফজুল কোরআন একাডেমি ও এতিমখানার উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ড. সৈয়দ রাগীব আলী। ইকরা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের পরিচালক সিতাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. এনামুল ইসলাম এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা. মো. ময়নুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মিলনমেলা পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। সামাজিক উন্নয়নে সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দিনব্যাপী এই আয়োজনে কুলাউড়ার পাঁচ শতাধিক শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুল কাইয়ুম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহীন আহমদ খান, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান রাজা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা আহ্বায়ক আব্দুল মুহাইমিন এবং ইকরা হিফজুল কোরআন একাডেমি ও এতিমখানার পরিচালক লুৎফুর রহমান কয়েছ প্রমুখ।

আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd