• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

কোম্পানীগঞ্জে ক্রাশার মেশিন ধ্বং স, পাথর জ ব্দ

Reporter Name / ৯১০ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Oplus_131072

569

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ভাঙ্গার ক্রাশার মিলে অভিযান পরিচালনা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস ১০টি বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন ৩টি মিলের অফিস ঘর ভাঙ্গা ও ১ লক্ষ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবু ররহমানের নেতৃত্বে উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএমডিরপ্রসিকিউশন অফিসার, উপজেলা ও ভূমি অফিসের কর্মচারী, পুলিশ, বিজিবি, র্যা ব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সুত্রে জানা যায় দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে পাথর লুটপাট চলছে। অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে থামানো যাচ্ছিল না পাথর লুটপাট। উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ পাথর উত্তোলন বন্ধে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ অভিযান চালায়। অভিযানে ১৭টি পাথর ভাঙার মিল পেলুডার দিয়ে ভাংচুর করা হয়।

এছাড়াও ১০টি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা ১ লাখ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

এ বিষয়েএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পরিবেশের ক্ষতি করে পাথর ভাঙ্গার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি।

এছাড়া পাথর জব্দ করা হয়েছে সেগুলো নিলামে বিক্রি করে বিএমডির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। অভিযানের পাশাপাশি আমরা অবৈধ পাথর উত্তোলন বন্ধে সচেতনতামূলকএনাউন্স করে আসছি।

তিনি আরো বলেন অভিযান পর্যায়ক্রমে নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd