• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

কোম্পানীগঞ্জে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর

Reporter Name / ৬৫৯ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

263

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দু’দিনব্যাপী চলমান কর্মবিরতি, গণঅনশন ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গণঅনশনে অংশ নেন বালু-পাথর শ্রমিকরা। বিকেল ৩টায় অনশন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং থানাবাজার এলাকায় এসে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা দেশীয় অস্ত্র নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে নেমে পড়েন এবং সড়ক অবরোধ করেন। এসময় চলাচলরত একটি বাস, দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজি অটোরিকশায় ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। এ সময় পুলিশ হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের দাবি, সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার ব্যবসার সুযোগ প্রদান এবং ট্রাক শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। এসব দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd