• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিট পুলিশিং সভা

Reporter Name / ২৮৭ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

301

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে স্থানীয় ভোলাগঞ্জ স্থল বন্দর সংলগ্ন সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে মাদক, চুরি ডাকাতি ও বাল্যবিবাহ এবং সামাজিক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে কোম্পানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বুধবার (২৫ জুন) বিকেলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বশর, স্থানীয় মুরব্বি নুরই মিয়া, মঙ্গল মিয়া, সাবেক মেম্বার ফখরুল ইসলাম ফখরু, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, ৮নং ওয়ার্ডের দুলাল মিয়া দুলা, আক্তারুজ্জামান নোমান, কুতুব উদ্দিন পাগলাশাহ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া, সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক এখলাছ আহমদ, জাফর মিয়া, রাজু আহমদ প্রমুখ।

এসময় মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ গুচ্ছগামে মাদক বেচাকেনা চলছে। কিছু মাদক চক্রের যন্ত্রণায় এলাকার পুরুষ নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। তাদের মাদক ব্যবসা কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছেনা। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কিশোর, তরুণ, যুবকরা ক্রমেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আপোষ নেই। থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাদেরকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd