• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ফিরছেন সাকিব

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

70

জ্যামাইকা তালাওয়াহসের জায়গায় শেষ আসরেই যাত্রা শুরু করছে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। প্লেয়ার্স ড্রাফট থেকে বুধবার সাকিব আল হাসানকে দলে টেনেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) নবীনতম দলটি। এতে করে দুই মৌসুম পর ফের সিপিএলে খেলার হাতছানি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও অনিশ্চিত। দেশের হয়ে আর খেলতে পারবেন কি না, সেই উত্তরও নেই কারও কাছে। দেশসেরা এই অলরাউন্ডারকে মাঠে দেখা যায় শুধু বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) পর এ বছরই সিপিএলেও খেলতে যাচ্ছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির এক্স হ্যান্ডেল থেকে বুধবার এ ব্যাপারে নিশ্চিত করা হয়। বারবুডা ফ্যালকনসের হয়ে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন ইমাদ ওয়াসিম, জাস্টিন গ্রেভস, জ্যাডন সিলস, রাকিম কর্নওয়ালদের। সিপিএলে এখন পর্যন্ত পাঁচটি আসরে ভিন্ন তিনটি দলের হয়ে খেলেছেন সাকিব। ২০১৩ ও ২০১৯-এ বার্বাডোজ ট্রাইডেন্টস, ২০১৬ ও ২০১৭তে জ্যামাইকা তালাওয়াস ও সবশেষ ২০২২-এ খেলেছেন গায়ানা আমাজন ওয়ারির্সের হয়ে। সব ঠিকঠাক থাকলে দুই মৌসুম পর ফের এই প্রতিযোগিতায় দেখা যাবে এই ৩৮ বছর বয়সী তারকাকে। ফ্র্যাঞ্চাইজিটিতে দারুণ একটু সুখস্মৃতিও আছে সাকিবের।

প্রথমবার ২০১৩তে বার্বাডোজের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে স্রেফ ৬ রানে ৬ উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের ক্যারিয়ারের তো বটেই, সিপিএলেও এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার এটিই। ফ্র্যাঞ্চাইজিটিতে সব মিলিয়ে ৩৬ ম্যাচে দুটি ফিফটিসহ ৪৪৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। হাত ঘুরিয়ে ওভারপ্রতি ৬.৮২ রানের গড়ে উইকেট নিয়েছেন ৩৭টি। সীমিত ওভারের ক্রিকেটের অভিজ্ঞ এই খেলোয়াড় খেলেছেন বিশ্বের বড় বড় সব ফ্র্যাঞ্চাইজি লীগে। এই সংস্করণে সব মিলিয়ে ৪৪৭ ম্যাচে ৭৪৩৮ রানের সঙ্গে ৪৯৩ উইকেটও রয়েছে অলরাউন্ডার সাকিবের। আগামী ১৪ই আগস্ট মাঠে গড়াবে সিপিলের ত্রয়োদশ আসর, ফাইনাল ২১শে সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে সাকিবের বারবুডা ফ্যালকনস মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের।

ভারতের বিপক্ষে গত বছরের ১লা অক্টোবর কানপুর টেস্টের শেষ দিনের পর লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার লক্ষ্যে ওই মাসেই তার দেশে ফেরার কথা থাকলেও যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে দুবাইতে থামতে হয় তাকে। নিরাপত্তা শঙ্কায় তার আর দেশে ফেরা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd