• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

খুলনায় নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

280

খুলনায় বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় অবস্থিত পিএইচডি মিডওয়াইফারি ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই ছাত্রীর নাম রেহেনা আক্তার নগরীর খালিশপুর এলাকায় অবস্থিত পিএইচডি মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, রেহেনা আক্তার নতুন শিক্ষার্থী ছিলেন। শুক্রবার বিকেলে অসুস্থ অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে লক করা রয়েছে। মোবাইল ফোনটি খুলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd