• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, স্বামী আটক সিলেটে বাড়ছে হাম রোগী, ওসমানীতে প্রস্তুত নতুন শিশু ইউনিট সিলেটে কঠোর পুলিশ, আ ট ক ১৩ হাজার ৯০০ যানবাহন সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ‘সীমিত আকারে’ চালুর উদ্যোগ সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ পেস আক্রমণে বাংলাদেশকেই সামান্য এগিয়ে রাখছেন শান্ত কোরবানির পশু নির্বাচনে কী কী বিষয়ে খেয়াল রাখবেন? শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে দোকান মালিক সমিতির নতুন সিদ্ধান্ত সিলেটে ছাত্রদল নেতার নেতৃত্বে সবুজ সিলেট অফিসে তাণ্ডব মাঠে থাকা সেনা সদস্যরা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে মাদানীর শ্বশুর হলেন ‘৯ বিয়ে’ করা সেই কাসেমী হজরত শাহজালালের মাজারে ২ দিনব্যাপী ওরস শুরু বৃহস্পতিবার সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন হিজবুল্লাহর সস্তা ড্রোনে যেভাবে নাস্তানাবুদ ইসরাইল শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম আবারও দেশে হাম পরীক্ষার কিটসংকট এবার গরুর হাটে চাঁদাবাজি চলবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর ভোররাতে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন, গ্রেপ্তার ২ বাজারের হিসাবে অনিয়ম করে লাখ লাখ টাকা কারচুপি উৎসবের মাসে বিষাদের ছায়া

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, স্বামী আটক

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

8

গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত গৃহবধূর নাম হুসনেয়ারা বেগম। অভিযুক্ত স্বামীর নাম আবুল কালাম (৪৫), তিনি ওই গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। বর্তমানে আবুল কালাম পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে হুসনেয়ারা বেগম নিজ ঘরে ভাত রান্না করছিলেন। এসময় কোনো কথা ছাড়াই হঠাৎ আবুল কালাম দা নিয়ে স্ত্রীর ওপর হামলা করেন এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। হুসনেয়ারার চিৎকার শুনে পাশের বাড়ির কামরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর স্থানীয় আনসার বিডিপির ইউনিয়ন দলনেত্রী ও ইউপি সদস্য পিয়ারা বেগম এবং ইউনিয়ন দলনেতা আবু সাইদ অভিযুক্ত আবুল কালামকে আটক করেন। পরে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহত হুসনেয়ারা বেগমকে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার পিঠে এবং ডান হাতের কব্জিতে গভীর জখম রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক মনোমালিন্য ও কলহের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে এক অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেন, আমার স্ত্রী আমাকে বলেছিল তাকে কোপাতে, তাই তাকে ভয় দেখাতে আমি কুপিয়েছি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত স্বামী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd