• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে মধ্যরাতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা গ্রে ফ তা র রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ -মাহমুদুর রহমান দিলাওয়ার পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক সাবেক বিএনপি নেতা, আ.লীগের নন শাপলা চত্বর থেকে লালদিঘি ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ছয় মাসে এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে : গোলাম পরওয়ার অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ, সীতাকুণ্ডে জামায়াত আমির বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম সিফাত গ্রেপ্তার ইস্যুতে সরকারের সমালোচনায় বিএনপি নেতা হেলাল জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী আবারও ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টানা তিন জুমা না পড়লে পরিণতি কী হবে?

রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ -মাহমুদুর রহমান দিলাওয়ার

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

6

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবতার জন্য সর্বোত্তম আদর্শ ও মুক্তির পথ। তিনি ছিলেন দয়ালু, উদার ও দানশীল। শিশুদের প্রতি স্নেহ-মমতা এবং দুঃখী, অসহায় ও দুর্বল মানুষের প্রতি তাঁর সহমর্মিতা ছিল অনন্য। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করতে পারলে শান্তি, স্বস্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, বাধা-বিপত্তি ও বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি বিষয় প্রধান সহায়ক ছিল-মহাগ্রন্থ আল-কুরআন এবং কুরআনের আলোয় উদ্ভাসিত সর্বোত্তম চরিত্রের অধিকারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ। আল-কুরআন ও রাসুলের (সা.) আদর্শ আজও মানবজাতির সামনে বিদ্যমান। এই আদর্শ গ্রহণ করেই মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে।

তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন শাখা আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল ওয়াদুদ ও সহকারী সেক্রেটারি জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মুকছিত আক্তার, বায়তুলমাল সেক্রেটারি আশিকুর রহমান ও অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামী কাউকে জান্নাতের গ্যারান্টি দেয় না; বরং মানুষকে জান্নাতের পথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করে এবং দিকনির্দেশনা দেয়। মানুষকে আল্লাহর গোলাম ও রাসুলের (সা.) আনুগত্যশীল হিসেবে গড়ে তুলতে চায়। খাঁটি ও পূর্ণ মুমিন হওয়ার আহ্বান জানায়।

তিনি বলেন, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সুখী, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি ও খুন-খারাবি দূর করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মানবতার কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd